কক্সবাজারে নিখোঁজ স্কুলছাত্রের লাশ মহেশখালীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গত শুক্রবার সকালে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে গতকাল রোববার সন্ধ্যায় মহেশখালী জেটিসংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ আরমান (১০) নামের স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ ওই লাশটি নিহত আরমানের বড় ভাই মোহাম্মদ ইমরানের কাছে হস্তান্তর করেছে। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, শুক্রবার সকালে কক্সবাজার পৌর এলাকার দক্ষিণ পাহাড়তলী জিয়ানগর এলাকার সৌদিপ্রবাসী আবদুল হকের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র মোহামঞ্চদ আরমানসহ ছয় স্কুলছাত্র লাবণী পয়েন্টের সমুদ্রসৈকতে গোসল করতে নামে। একপর্যায়ে ছয় ছাত্র নিখোঁজ হয়। পরে ডুবুরিরা সাগরে ঝাঁপ দিয়ে তল্লাশি চালিয়ে চারজনকে উদ্ধার করলেও অন্য দুজন আরমান ও মোস্তফা নিখোঁজ হয়। গতকাল বিকেলে মহেশখালী জেটিসংলগ্ন এলাকার উত্তর পাশে স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় আরমানের লাশটি দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ওই লাশটি উদ্ধার করে।