কক্সবাজারে নিষিদ্ধ ওষুধসহ বিপুল চোরাইপণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে চোরাইপথে আনা নিষিদ্ধ ওষুধসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার বিকাল পাঁচটার দিকে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন মরিচ্যা চেক পোস্টের বিশেষ টহল দল এই অভিযান চালায়। এ সময় চোরাইপণ্য পাচারের কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, মিয়ানমার থেকে চোরাইপথে আসা নিষিদ্ধ এই পণ্যগুলো সড়কপথে টেকনাফ থেকে কক্সবাজারে পাচার করা হচ্ছিল। যানবাহন ফেলে পালিয়ে যাওয়ায় পাচারকারীদের ধরা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, জব্দ পণ্যের মূল্য সাত লাখ ২০ হাজার টাকা। এসব পণ্যের মধ্যে আছে ১৫২টি বার্মিজ হজমি ওষুধ (পাউডার), ২০৪টি মেয়াদোত্তীর্ণ প্রমিনা ক্রিম, ৩৫৭টি ড্রামা সেন্ট, ৫৮৮২টি ডে-নাইট ক্রিম, ২৭৫টি বার্মিজ ব্যথা নিরোধ (ল্যাংটা) বাম, ৬৮ সেট বৌদ্ধ ভিক্ষু (ভান্তে) কাপড়, ২৯২ পিস থামি ও ২৫টি টু-পিছ থামি। জব্দ মালামাল কক্সবাজার শুল্ক গুদামে জমা করা হয়েছে।