কক্সবাজারে পাহাড় ধসে শিশুরমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল-মোটেল জোন এলাকার (সুগন্ধ হোটেলের পেছনে) পাহাড়ধসে গতকাল শনিবার সকালে মো. সাকিব (৪) নামের এক শিশু মারা গেছে।

সে উখিয়া উপজেলার নিদানিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে। তারা কয়েক বছর ধরে এই পাহাড়ের পাদদেশে ঝুপড়িঘর তৈরি করে সপরিবারে বসতি করে আসছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শুক্রবার সকাল থেকে কক্সবাজারে টানা ভারী বর্ষণ হচ্ছে। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে প্রবল বর্ষণের কারণে একখণ্ড পাহাড়ধসে রেজাউল করিমের ঘরে চাপা দেয়। এতে তাঁর শিশুপুত্র সাকিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।