কক্সবাজারে পাহাড়ধসে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরতলির লিংকরোডের দক্ষিণ মুহুরিপাড়ায় গতকাল মঙ্গলবার সকালে পাহাড়ধসে ফারজানা ইয়াছমিন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
ফারজানা ইয়াছমিন মুহুরিপাড়ার আবু তাহেরের মেয়ে। সে স্থানীয় ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
ফারজানার বাবা আবু তাহের জানান, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ মুহুরিপাড়ার এক ব্যক্তি কয়েক দিন ধরে পাহাড় কাটছেন। এ কারণে বৃষ্টিতে মাটি ধসে পড়ছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ফারজানার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।