কক্সবাজারে পাহাড় কাটার অভিযোগে ২৭ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের অদূরে ‘টিঅ্যান্ডটি পাহাড়’ নামে পরিচিত উঁচু একটি পাহাড় কাটার সময় ২৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের এক অভিযানে গতকাল সোমবার ভোর চারটায় তাঁদের আটক করা হয়। এ সময় অনেকে পালিয়ে যেতে সমর্থ হয়।আটক হওয়া ব্যক্তিরা হলেন—নুরুল আলম, নেছার আহমদ, মো. নাসির, ফরিদ আলম, নুরুল আবছার, নোমান, মোকাদ্দেছ, শাহনেওয়াজ, রিদোয়ান, মনির উদ্দিন, দেলোয়ার, মো. হদয়, মানিক, মো. হোছাইন, মোহাম্মদ হাছন, বদি আলম, আবু ছিদ্দিক, তোফায়েল আহমদ, আবছার, কলিম উল্লাহ, ফরিদুল ইসলাম, নাজিম উদ্দিন, শহিদুল ইসলাম, সিরাজ উদ্দিন, মো. হানিফ, এমরান ও সোহেল। তাঁরা চট্টগ্রামের বাঁশখালী, লোহাগড়া, কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বাসিন্দা।২৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, পাহাড় কাটার মূল হোতাদের চিহ্নিত করতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।