কক্সবাজারে পাহাড় ধসে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরতলির লিংকরোড দক্ষিণ মহুরিপাড়ায় আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে পাহাড় ধসে ফারজানা ইয়াসমিন (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

ফারজানা ওই এলাকার আবু তাহেরের মেয়ে। সে স্থানীয় ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গত দুদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ চলছে। এতে পাহাড় ধসে আজ এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ওই সময় সে পাহাড়ের পাদদেশে খেলছিল। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।