কক্সবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে শহরের টেকপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলো শহরের পাহাড়তলী এলাকার জোবায়ের সুলতানের ছেলে রিগাম সুলতান লাবিব (১২) ও একই এলাকার আবদুল খালেকের ছেলে গিয়াস উদ্দিন (১৩)। লাবিব শহরের বইল্যাপাড়া ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও গিয়াস উদ্দিন টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন শিশু টেকপাড়ার বড় পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে লাবিব ও গিয়াস ডুবে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মারা যায়।

মিরপুরে অপহৃত শিশুর লাশ সাভারে উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে অপহরণের ২৩ দিন পর মাহিম (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগরী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

মাহিম মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার ঝিলেরপার মোড়ের বাসিন্দা মহিউদ্দিনের ছেলে।

মিরপুর মডেল থানা-পুলিশের ভাষ্য, মাহিমের চাচা সুজন ও তাঁর কয়েকজন সহযোগী গত ১২ মার্চ মিরপুর থেকে শিশুটিকে অপহরণ করেন। এরপর মুঠোফোনে শিশুটির বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তাঁরা। এ ব্যাপারে মহিউদ্দিন ১৭ মার্চ সুজনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে এই থানায় মামলা করেন। মামলার পর পুলিশ গতকাল সুজন ও তাঁর সহযোগী শহীদুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে সাভার থেকে মাহিমের লাশ উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মাহিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বকে বসবাসের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে সামাজিক বৈষম্য, মানবিক অসমতা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বঙ্গভবনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ভোজসভায় ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) পাঁচ দিনব্যাপী সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের সম্মানে রাষ্ট্রপতি এ ভোজসভার আয়োজন করেন।

বৈশ্বিক সন্ত্রাস প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু উন্নয়ন ও গণতন্ত্রের জন্য হুমকি নয়, এটি মানব সভ্যতার জন্যও একটি অভিশাপ। তিনি গোটা মানবজাতির স্বার্থে এর নির্মূলে যথাযথ পদ‌ক্ষেপ গ্রহণ ও নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

দেশের চমৎকার উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও গত আট বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক খাতে টেকসই উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে।

আবদুল হামিদ বলেন, প্রতিটি দেশের সংসদ সদস্যরা তাঁদের অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের দেশে এবং অন্য দেশগুলোতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অসমতা দূরীকরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

ভোজসভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ও সিপিএ চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, আইপিইউ মহাসচিব মার্টিন চুনগং, অটিজম সংক্রান্ত বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।

জামিন পেলেন সাকার আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম এক বছরের জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুলের জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেওয়া রায়ের খসড়া ফাঁসের মামলায় আইনজীবী ফখরুলকে ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

মালয়েশিয়ার মানবাধিকার কমিশনের প্রতিবেদন

আটক অবস্থায় দুই বছরে মারা গেছেন ১৭ বাংলাদেশি

মালয়েশিয়ার অভিবাসী আটককেন্দ্রে ২০১৫ ও ’১৬ সালে মোট ১১৮ জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশি ১৭ জন। গতকাল মঙ্গলবার দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত দুই বছরে অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর সংখ্যা প্রকাশ করে কমিশন বলেছে, ২০১৫ সালে ৮৩ জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছিল। আর ২০১৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ ও হৃদ্‌যন্ত্রের জটিলতায় এসব নাগরিকের মৃত্যু হয়েছে। তবে ৫০ শতাংশ মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নির্দিষ্ট করে বলতে পারেনি। অবশ্য অভিবাসী আটককেন্দ্রের দাবি, আটকের আগেই এসব অসুখে আক্রান্ত হয়েছিলেন বন্দীরা।

সড়ক দুর্ঘটনা

চালকেরসহকারীওশ্রমিকসহনিহত৬

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত হয়েছেন ছয়জন।গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজন গাড়িচালকের সহকারী ও দুজন শ্রমিক।এ নিয়ে সারা দেশে গত ৫৪ দিনে অন্তত ৪৭৬ জন প্রাণ হারালেন।প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি, আঞ্চলিক কার্যালয় ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় গতকাল সকালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা গ্রামের নবী হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মো. কাইছার (২৮)।তাঁরা পিকআপের যাত্রী ছিলেন।এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক।গাড়ি দুটি আটক করেছে পুলিশ।তবে দুই গাড়ির চালকই পালিয়ে যান।

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সকালে ট্রাকচাপায় নিহত হয়েছেন ওই ট্রাকচালকের সহকারী।তাঁর পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৩০ বছর।নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুস ছালাম বলেন, একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল।একপর্যায়ে চালক ট্রাকটি পেছাতে গেলে পেছনে থাকা তাঁর সহকারীর ওপর তুলে দেন।ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নেতা গ্রামের হালিমা খাতুন মহিলা কলেজ এলাকায় গত সোমবার দিবাগত রাতে তরমুজবোঝাই ট্রাক্টরচালিত একটি ট্রলি উল্টে পুকুরে পড়লে মোশাররফ হোসেন খাঁ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।মোশাররফ চালকের সহকারী হিসেবে কাজ করতেন।তাঁর বাড়ি এলাকার আমলিবাড়িয়া গ্রামে।

বরগুনার সদরের বালিয়াতলী ইউনিয়নের মাইঠা সেতু এলাকায় টমটম উল্টে গুরুতর আহত জয়নব বিবি (৭০) নামের এক নারী গত সোমবার দিবাগত রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ওই দিন বিকেলে বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।তাঁর বাড়ি একই ইউনিয়নের চালিতাতলী গ্রামে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজার-সংলগ্ন এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ ইয়াছিন (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।ফটিকছড়ি থানার এসআই আরিফ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে যুবকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে নিহত হন।

গাইবান্ধা ও নোয়াখালীতে চার জেএমবি সদস্যসহ পাঁচজন গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিসামত কেওয়াবাড়ি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার জিহাদি বইসহ নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ ছাড়া নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্‌রীর ও জেএমবির সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পলাশবাড়ীতে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে মেহেদুল ইসলামের (৩৫) বাড়ি উপজেলার কেওয়াবাড়ি গ্রামে।অপর দুজন হলেন গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশপুর পাছপাড়ার দেলোয়ার হোসেন (৩০) এবং গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতাউর রহমান ওরফে মিন্টু (৩৪)।

ডিবি পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার কিসামত কেওয়াবাড়ি গ্রামের ওহাব মিয়ার বাড়ি থেকে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ‘জিহাদি’ বই জব্দ করা হয়।তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারী রাজিব গান্ধীর দেওয়া তথ্য অনুযায়ী ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।তাঁরা জেএমবির কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বোমা তৈরির কাজ করতেন।

সেনবাগে গ্রেপ্তার দুজন হলেন হিযবুত তাহ্‌রীরের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইব্রাহিম (৩০) ও জেএমবির সক্রিয় সদস্য এ এইচ এম খায়রুল আসাদ ওরফে সোহাগ (৪২)।

থানা-পুলিশ সূত্র জানায়, সোহাগকে সোমবার দিবাগত রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রাম থেকে এবং ইব্রাহিমকে রোববার দিবাগত রাতে কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।তাঁদের দুজনের বিরুদ্ধেই ঢাকার উত্তরা থানায় সন্ত্রাসবিরোধী এবং ফৌজদারি আইনে একাধিক মামলা রয়েছে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার মিত্র বলেন, ওই দুজন সেনবাগ থানারও তালিকাভুক্ত জঙ্গি।ঢাকায় মামলা থাকায় তাঁরা এলাকায় এসে আত্মগোপন করেছিলেন।তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিস্ময়এরশাদের

এ কোন দেশে বসবাস করছি!

সরকারি আদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্তের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।তিনি বলেন, ‘এ কোন দেশে বসবাস করছি? এখন দেখি নির্বাচিত চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়।চেয়ারম্যান জনগণের নির্বাচিত প্রতিনিধি।তাঁদের এভাবে বরখাস্ত করা নজিরবিহীন।’

গতকাল মঙ্গলবার সকালে জাপার বনানীর কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।এর আগে ইসলামী ছাত্র মজলিসের কয়েকজন সাবেক নেতা এরশাদের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।

এরশাদ স্থানীয় সরকারব্যবস্থা বিকেন্দ্রীকরণে নিজের অবদানের কথা উল্লেখ করেন।তিনি বলেন, ‘আমি উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলাম।বিএনপি এটা বন্ধ করে দিয়েছিল।আওয়ামী লীগ আবার শুরু করেছে, কিন্তু একে ক্ষমতাহীন করে রেখেছে।’

গৌরীপুরেনারীকনস্টেবলেরমৃত্যু

ধর্ষণওআত্মহত্যায়প্ররোচনারমামলাএসআইগ্রেপ্তার

অগ্নিদগ্ধ হয়ে ময়মনসিংহের গৌরীপুর থানার কনস্টেবল হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় একই থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে।গত সোমবার রাতে ওই থানাতেই হালিমার বাবা মামলাটি করেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই মামলায় মিজানুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত রোববার দুপুরে নিজের কর্মস্থল গৌরীপুর থানা-পুলিশের ব্যারাকে অগ্নিদগ্ধ হন হালিমা।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান তিনি।পরদিন সোমবার মিজানুল ইসলামকে সাময়িক প্রত্যাহার করা হয়।ওই দিন রাতে হালিমার বাবা হেলাল উদ্দিন আকন্দ বাদী হয়ে মিজানুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

হেলাল উদ্দিন আকন্দ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হালিমা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থাকা অবস্থায় মিজানুলের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার বিষয়টি পরিবার ও পুলিশকে জানিয়েছেন।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘দগ্ধ অবস্থায় হালিমার কথাগুলো খুব অস্পষ্ট হলেও ওই রকম ইঙ্গিত (মিজানুলের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার) ছিল।হালিমার পরিবার হয়তো কথাগুলো আরও স্পষ্টভাবে শুনেছে।কাজেই পরিবার যেভাবে অভিযোগ করেছে, সেভাবেই মামলা নেওয়া হয়েছে। ’

কক্সবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

কক্সবাজারে শহরের টেকপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলো শহরের পাহাড়তলী এলাকার জোবায়ের সুলতানের ছেলে রিগাম সুলতান লাবিব (১২) ও একই এলাকার আবদুল খালেকের ছেলে গিয়াস উদ্দিন (১৩)।লাবিব শহরের বইল্যাপাড়া ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও গিয়াস উদ্দিন টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন শিশু টেকপাড়ার বড় পুকুরে গোসল করতে নামে।গোসলের একপর্যায়ে লাবিব ও গিয়াস ডুবে যায়।এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে।পরে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মারা যায়।

শিশু হৃদিতা বাঁচতে চায়

রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজ অ্যান্ড স্কুল শাখার পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী হুমায়রা জাহান হৃদিতা (১০) হৃদ্‌যন্ত্রের জটিল ভিএসডি ও পিডিএ (ছিদ্র ও শিরা অকেজো) রোগে আক্রান্ত।অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পারায় তার ফুসফুসের একাংশ ও একটি ভালভ্‌ নষ্ট হয়ে গেছে।চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা বেশ নাজুক।

এর আগে হৃদিতাকে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল।কিন্তু বাবার অকালমৃত্যুতে সেখানে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।মেয়েটির উন্নত চিকিৎসা করাতে হলে ৪০-৪৫ লাখ টাকার প্রয়োজন।এ অবস্থায় তার মা তৌহিদা ইয়াসমিন সন্তানের প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রীসহ সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা: তৌহিদা ইয়াসমিন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫২.২১০.১০০.৩৩৬১৫, প্রাইম ব্যাংক, মিরপুর-১ শাখা, ঢাকা।বিজ্ঞপ্তি

বিদেশিগণমাধ্যমেবাংলাদেশ

শকুন রক্ষার উদ্যোগ প্রশংসনীয়

বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) শকুন রক্ষার জন্য দেশের দুটি ‘শকুন রক্ষা অঞ্চল’-এ দুটি ওষুধ বিক্রি, ব্যবহার, সংরক্ষণ এবং প্রদর্শন নিষিদ্ধ করেছে।গবাদিপশুর ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহৃত ওই ওষুধের প্রয়োগ করা কোনো মৃত প্রাণীর মাংস খেলে শকুন মৃত্যুঝুঁকিতে থাকে এবং বেশির ভাগ ক্ষেত্রে মারাও যায়।ওষুধ দুটি নিষিদ্ধ করায় শকুন অনেক ক্ষেত্রে ঝুঁকিমুক্ত হয়েছে।পাখি নিয়ে কাজ করা সংগঠন ‘বার্ডলাইফ’ বাংলাদেশ সরকারের এমন উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেছে।সংগঠনটি সরকারের এই উদ্যোগকে মহৎ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।বিশ্বের বিভিন্ন দেশে শকুন এখন বিলুপ্তপ্রায় পাখি।বার্ডলাইফ ডট ওআরজি

তিন বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা রাজ্যের পুলিশ হত্যা ও ডাকাতির অভিযোগে এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে।সোনারপুর ও বাসন্তী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ লাবলু সরদার, আতিয়ার রহমান এবং মঞ্জিলা খানকে গ্রেপ্তার করে।পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অলংকারের একটি দোকানে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আট আসামির সাতজনই বাংলাদেশি।আসামিরা মঞ্জিলা খানের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।এই নারীর স্বামীও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।গ্রেপ্তারকৃত লাবলুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।মিলেনিয়াম পোস্ট

সংসদে সংখ্যালঘুদের জন্য প্রতিনিধিত্ব দাবি

বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।এ ছাড়া ভারতের মতো বাংলাদেশেও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়েছে।গত শনি ও রোববার কলকাতায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলন শেষে এক ঘোষণাপত্রে এই দাবি জানানো হয়।ভারতের ক্যাম্পেইন অ্যাগেইনস্ট এট্রোসিটিজ অন মাইনরিটিজ ইন বাংলাদেশ বা ক্যাম্ব নামে একটি সংগঠনের আয়োজনে সম্মেলনে যোগ দেন দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক প্রতিনিধি।উদ্বোধন করেন ত্রিপুরার গভর্নর তথাগত রায়।সম্মেলনে বিভিন্ন বক্তা ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দিলেও ঘোষণাপত্রে বাংলাদেশ সরকারের সদিচ্ছার ওপর আস্থা রাখা হয়েছে।এতে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র থেকে আসা মানবাধিকারকর্মী শীতাংশু গুহ, বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংসদ উষাতন তালুকদার প্রমুখ।আনন্দবাজার

শোক

রংপুরের নৃত্য প্রশিক্ষক এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী শিক্ষক রাখিবুল আলম রানা (৪৩) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি স্ত্রী, এক সন্তান, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর বাড়ি রংপুর শহরের কেরানীপাড়ায়।গতকাল মঙ্গলবার জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।আজ বুধবার কেরানীপাড়া নাসিরাবাদ মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল এবং শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল পাঁচটায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।নিজস্ব প্রতিবেদক, রংপুর।

মৃত্যুবার্ষিকী

নওগাঁর নজিপুর পটনিতলার ব্যবসায়ী মফিজ উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ এপ্রিল।এ উপলক্ষে আজ পটনিতলায় মরহুমের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বিজ্ঞপ্তি

শহীদ বুদ্ধিজীবী আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী আজ ৫ এপ্রিল।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন সিলেটে পাকিস্তান সেনাবাহিনী তাঁকে নির্মমভাবে হত্যা করে।আলতাফ হোসেন তখন চাকরি করতেন তৎকালীন ওয়াপদার পানি উন্নয়ন বিভাগে।সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।১৯৭১ সালে সিলেটে অসহযোগ আন্দোলন ও প্রতিরোধযুদ্ধ চলাকালে পরোক্ষভাবে তিনি নানা সাহায্য সহযোগিতা করেন।১৯৯৮ সালে বাংলাদেশ ডাক বিভাগ তাঁর নামে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে।বিজ্ঞপ্তি