কক্সবাজারে পূজার নিরাপত্তায় থাকবে পুলিশের টহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করবে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী। পূজার সময় বাড়ানো হবে পুলিশের টহল।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ জানান, পূজা শেষে সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। ওই দিন শুক্রবার হওয়ায় বেলা তিনটার পর প্রতিমা বিসর্জন দেওয়া হবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোর নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, শহরের ৪০টি মণ্ডপের মধ্যে পাহাড়ি এলাকার ৩০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ জন করে সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে সাদা পোশাকে পুলিশ এবং টহল দল কাজ করবে।