কক্সবাজারে প্রতিমা তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের লালদীঘি পাড়ের সরস্বতী বাড়ি মন্দির প্রাঙ্গণে প্রতিমা তৈরি করছেন নেপাল ভট্টাচার্য। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো
কক্সবাজার শহরের লালদীঘি পাড়ের সরস্বতী বাড়ি মন্দির প্রাঙ্গণে প্রতিমা তৈরি করছেন নেপাল ভট্টাচার্য। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো

দুর্গাপূজাকে সামনে রেখে কক্সবাজারে প্রতিমা তৈরির ধুম পড়েছে। জেলায় এবারের পূজায় তৈরি হবে ছোট-বড় পাঁচ শতাধিক প্রতিমা। এ কারণে ব্যস্ত সময় কাটছে কারিগরদের।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিত দাশ বলেন, এবারে জেলার আটটি উপজেলায় ২৯৩টি মণ্ডপে পূজা হবে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ২৮৬টি। এরই মধ্যে শুরু হয়েছে পূজার প্রস্তুতি। ১৯ সেপ্টেম্বর মহালয়া। এরপর ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূলপর্ব। পূজা সামনে রেখে প্রতিমা তৈরির কারিগরেরা এখন শেষ মুহূর্তের কাজ করছেন।
গত সোমবার দুপুরে কক্সবাজার শহরের লালদীঘি পাড়ের সরস্বতী মন্দিরে গিয়ে দেখা গেছে, সারি সারি প্রতিমা সাজিয়ে রাখা হয়েছে। ছোট-বড় এসব প্রতিমার গায়ে লাগানো হয়েছে মাটি। সেখানে কাজ করছিলেন প্রতিমা শিল্পী নেপাল ভট্টাচার্য (৭০)। তিনি বলেন, প্রতিমার কাঠামোর গায়ে মাটির প্রলেপ লাগছে, তাই দিন-রাত কাজ করতে হচ্ছে তাঁদের।
নেপাল বলেন, এবার তিনি তিন শ’র মতো প্রতিমা তৈরির আদেশ পেয়েছেন। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। আর কয়েক দিন পরই রং লাগানো হবে প্রতিমার গায়ে। ছোট প্রতিমা তৈরিতে ১২ থেকে ১৫ হাজার এবং বড় প্রতিমা তৈরিতে ৪০ থেকে ৫৫ হাজার টাকা খরচ হয়।