কক্সবাজারে প্রথমার বইমেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে আজ মঙ্গলবার থেকে প্রথমার উদ্যোগে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। মেলা চলবে ৭ আগস্ট পর্যন্ত। আজ বিকেল চারটায় বইমেলার উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রথমবারের মতো কক্সবাজারে আয়োজিত এই বইমেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও দেশ-বিদেশের সেরা লেখকদের বই থাকবে।
মেলা থেকে প্রথমার বই কিনলে ৩০ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। অন্যান্য প্রকাশনীর বই কিনলে ছাড় থাকবে ২৫ শতাংশ। বইমেলা আয়োজনে সহযোগিতা দেবেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, বইমেলা আয়োজনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।