কক্সবাজারে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কক্সবাজার বইমেলা-২০১৫। বিকেল সাড়ে পাঁচটায় মেলার উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
‘চেতনার জাগরণে বই’ এই স্লোগান ধারণ করে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ব্যবস্থাপনায় এই বইমেলার আয়োজন করা হয়েছে।
সৈয়দ শামসুল হক বই পড়ার পাশাপাশি প্রিয়জনদের বই উপহার দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সচিব অসীম কুমার দে, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী মোস্তফা সেলিম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও বইমেলা কমিটির আহ্বায়ক এস এম শাহ হাবিবুর রহমান হাকিম, সদস্যসচিব তাপস রক্ষিত, শিহাব উদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
মেলায় ঢাকার ৪১টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।