কক্সবাজারে বইমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের শহীদ দৌলত মাঠে (পাবলিক হল) গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বইমেলা। বিকেল পাঁচটায় বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
‘চেতনার জাগরণে বই’ স্লোগানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। সভায় বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল নাসের, বইমেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব তাপস রক্ষিত প্রমুখ।
কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয় গ্রন্থকেন্দ্র এই বইমেলার আয়োজন করে।