কক্সবাজারে বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে গতকাল সোমবার রাতে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ ডাইজেস্ট অন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল নামের বইটির মোড়ক উন্মোচন করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বইটির লেখক মহেশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ নেজাম উদ্দীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম বলেন, বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সম্পদ রক্ষায় বইটি ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম তৌফিক আজিজ বলেন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বইটি অত্যন্ত সহায়ক হবে।