কক্সবাজার শহরের সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে গতকাল রোববার বিকেল চারটায় শুরু হয় প্রথম আলো বন্ধুসভার সদস্যদের ঈদ পুনর্মিলনী উ ৎ সব। নাচ-গান, কবিতা আর সামনে এগিয়ে চলার নানা পরিকল্পনা, স্মৃতিকথা নিয়ে সন্ধ্যা পর্যন্ত জমজমাট ছিল কলেজ ক্যাম্পাস। বন্ধুসভার জেলা, কক্সবাজার সরকারি কলেজ ও মহিলা কলেজ শাখার চার শতাধিক বন্ধু উ ৎ সবে যোগ দেন। সবশেষে শহীদ মিনার চত্বরে সব বন্ধুর লেখাপড়ার পাশাপাশি ভালো কাজে থাকার শপথবাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান অতিথি এ কে এম ফজলুল করিম চৌধুরী।বন্ধুসভার জেলা কমিটির সভাপতি বিশ্বজি ৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনীতে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। তিনি প্রথম আলোর নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। বক্তব্য দেন কলেজের শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপিকা ছেনোয়ারা বেগম, ডা. চন্দন কান্তি দাশ, কবি শামীম আকতার, উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক নুরুল হক, বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি কাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক তসলিমা আকতার, কক্সবাজার সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি শাহনাজ সুলতানা, মো. মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য, গান, কৌতুক ও কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার সদস্য হিমু সুশীল, জিপসী চৌধুরী, রিদুয়ানুল হক, সুবর্ণা বড়ুয়া, বর্ষা চাকমা, মহিউদ্দিন, শামীম আকতার প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রথম আলো সমাজের ভালোর জন্য, সমাজের মানুষকে আলোকিত করার জন্য অনেক কিছু করছে। মাদক ও এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে নানা কর্মসূচি দিয়ে লোকজনকে সচেতন করছে।এ সময় উপস্থিত সব বন্ধু হাত তুলে তাঁর কথার সমর্থন জানান এবং লেখাপড়ার পাশাপাশি ভালো কাজের সঙ্গে থাকার অঙ্গীকার করেন।