কক্সবাজারে বাসের ধাক্কায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের জেলগেট এলাকায় গতকাল সোমবার দুপুরে বাসের ধাক্কায় মো. ইমরান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে জেলগেট এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় বেসরকারি পাল্স বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে জেলগেট এলাকার বাইপাস সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশুটি। এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, শিশুটির মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।