কক্সবাজারে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার কক্সবাজার শান্তিপূর্ণ হলেও শহরের প্রধান সড়কে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
তবে জামায়াত-শিবিরের তৎপরতা চোখে পড়েনি। সকাল থেকে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল করেছে। দোকানপাটও খোলা ছিল। বেলা ১১টায় স্থানীয় বিএনপির সাংসদ লুৎফর রহমান কাজলের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতা রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাংসদ কাজল বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের নামে জনগণের সঙ্গে তামাশা শুরু করে দিয়েছে।
আওয়ামী লীগ টেন্ডার ভাগাভাগির মতো এমপি ভাগাভাগি করে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চাইছে। জনগণ তা মোটেও মেনে নেবে না।