কক্সবাজারে বিএনপির বিক্ষোভ
নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার কক্সবাজার শহরে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বিকেল পাঁচটায় শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে কক্সবাজার পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলে নেতৃত্বে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাশেমিয়া মাদ্রাসা এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, পৌর কাউন্সিলর আশরাফুল হুদা, জেলা যুবদলের সভাপতি মোহামঞ্চদ আবদুল্লাহ প্রমুখ।
বেলা দুইটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার নেতৃত্বে আরেকটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কালুর দোকান এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল প্রমুখ।