কক্সবাজারে বেড়াতে গিয়ে ঢাকার সাত শিক্ষার্থীর সর্বস্ব লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বেড়াতে আসা ঢাকার কেরানীগঞ্জের একটি স্কুলের সাত শিক্ষার্থীর সর্বস্ব লুটে নিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। ঘটনার সময় তারা সৈকতসংলগ্ন কলাতলী এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টের ভাড়া করা কক্ষে ছিল। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, ওই সাতজন ঢাকার কেরানীগঞ্জের তালেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। তারা একটি বেসরকারি আবাসন কোম্পানির মালিকানাধীন ‘সি পার্ল-১’ নামের অ্যাপার্টমেন্ট ভবনের একটি কক্ষে ২৪ মার্চ থেকে অবস্থান করছিল। গতকাল সোমবার ভোর চারটার দিকে কড়া নাড়ার শব্দ পেয়ে নিরাপত্তাকর্মী ভেবে ওই শিক্ষার্থীরা কক্ষের দরজা খুলে দেয়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রধারী একদল যুবক তাদের কক্ষে ঢুকে পড়ে। ওই যুবকেরা অস্ত্রের মুখে তাদের জিমিঞ্চ করে প্রায় ১১ হাজার টাকা, দুটি ডিজিটাল ক্যামেরা ও নয়টি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করে, ঘটনাটি তারা তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীদের জানায়। তবে তাঁরা রহস্যজনক আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশকে জানায়। কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রভাত কর্মকার প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে সরেজমিন অনুসন্ধান করে লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই অ্যাপার্টমেন্টের ইনচার্জ মোহামঞ্চদ নাজির (৪০), নিরাপত্তাকর্মী মোহামঞ্চদ তৈয়ুব (৩৮) ও মোহামঞ্চদ কাসেমকে (২৭) আটক করা হয়। তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।পুলিশের হাতে আটক নিরাপত্তাকর্মী মোহামঞ্চদ কাসেম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কলাতলী এলাকার সন্ত্রাসী যুবক রাসেলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ওই শিক্ষার্থীদের সর্বস্ব লুটে নিয়ে যায়। পরে বিকেল পাঁচটায় এসআই প্রভাত কর্মকার জানান, রাসেলের নেতৃত্বেই এ লুটের ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।