কক্সবাজারে মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ঝিলংজায় ১৭ বিজিবি ব্যাটালিয়নে গতকাল মঙ্গলবার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বিজিবির সদস্যরা এসব মাদকদ্রব্য আটক করেন।
বিজিবি সূত্র জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ লাখ ৪৫ হাজার ২১১টি ইয়াবা বড়ি, বিদেশি মদের বোতল ৯ হাজার ৮৭২টি, বিয়ার ৬ হাজার ১ ক্যান, ফেনসিডিল ৪০ বোতল, দেশি মদ ৫৫৫ লিটার, গাঁজা ৩৬.৫৬৫ গ্রাম। এসব মাদকদ্রব্যের মূল্য ধরা হয়েছে ১৫ কোটি ১ লাখ ৮২ হাজার ২৬৭ টাকা।
মাদকদ্রব্য ধ্বংস করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. তানভীর আলম খান, ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, বিজিবির ১৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবুল খায়ের।