কক্সবাজারে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ আসাদুজ্জামান নূরের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংস্কৃতিক কর্মীরা।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস রক্ষিতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাট্যনির্দেশক স্বপন ভট্টাচার্য, নাট্যকর্মী বিভাস সেনগুপ্ত, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক নজিবুল ইসলাম, মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম প্রমুখ। তাপস রক্ষিত বলেন, একাত্তরের পরাজিত শত্রুদের প্রতিহত করতে সব পেশাজীবীকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।