কক্সবাজারে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অসাম্প্রদায়িক অঙ্গীকার’ স্লোগানে আজ রোববার থেকে কক্সবাজারে চার দিনের মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে। ‘জয় বাংলা, বাংলার জয়’ গানের মধ্য দিয়ে শহরের শহীদ দৌলত ময়দানে। বিকেল মেলার উদ্বোধন হবে।
গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিজয় মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদের নেতারা।
বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বলেন, প্রতিদিন শহীদ দৌলত ময়দানে বিকেল পাঁচটা থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা এবং রাত আটটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব মুজিবুর রহমান বলেন, তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে।