কক্সবাজারে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে গতকাল রোববার মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। চার দিনব্যাপী এই মেলা উদ্বোধনের আগে বিকেল সাড়ে চারটায় বিজয় শোভাযাত্রা বের করা হয়।
শহরের প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি আবার শহীদ দৌলত ময়দানে গিয়ে শেষ হয়। এরপর ‘জয় বাংলা, বাংলার জয়’ গানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ পরিবারের সন্তান গাজী সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, মহাসচিব মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা আওয়ালী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহামুদুল করিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।
প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলায় আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।