কক্সবাজারে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে আজ থেকে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে। বেলা সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এর আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
বিজয় মেলা আয়োজন নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য দেন মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ, জেলা আ.লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিত দাশ, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, বিজয় মেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব সত্যপ্রিয় চৌধুরী প্রমুখ।