কক্সবাজারে রাসমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ৪১তম বার্ষিক রাসমেলা বেশ জমি উঠেছে। চার দিনব্যাপী এই মেলার দ্বিতীয় দিন গতকাল বুধবারও পূজারীদের ঢল নামে। এর আগে মঙ্গলবার রাতে জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিন এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম প্রমুখ। রাসমেলা আয়োজক কমিটির সভাপতি পরিতোষ পাল বলেন, রাসমেলায় প্রতিদিন কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ প্রতিযোগিতা, মহানাম সংর্কীতন, লীলা প্রদর্শনী, প্রতিমা দর্শনসহ মহাপ্রসাদ গ্রহণ করা হচ্ছে।