কক্সবাজারে লালনসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের প্যাঁচারদ্বীপ সৈকতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী লালনসন্ধ্যা। সৈকত ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকদের আনন্দ দিতে প্রথমবারের মতো কক্সবাজারে এই লালনসন্ধ্যার আয়োজন করছে ‘মারমেইড ইকো বিচ রিসোর্ট’ কর্তৃপক্ষ।
রিসোর্টের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিসোর্টের নিজস্ব সৈকতে (প্যাঁচারদ্বীপ) লালনের গান পরিবেশন করবেন কুষ্টিয়ার আবদুর রব ফকির, মানিকগঞ্জের শাহজাহান মুন্সি, আলমডাঙ্গার আকলিমা ফকিরানী, কুষ্টিয়ার নজরুল ফকির ও রেজা ফকিরসহ ১০ জন বাউলশিল্পী। কণ্ঠশিল্পী আনুশেহ্ আনাদিলও সংগীত পরিবেশন করবেন। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই লালনসন্ধ্যা।