কক্সবাজারে লালনের গানের আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের প্যাঁচার দ্বীপ সৈকতে গতকাল বুধবার রাতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালনসন্ধ্যা।
এই লালনসন্ধ্যার আয়োজন করেছে ‘মারমেইড ইকো বিচ রিসোর্ট’ কর্তৃপক্ষ। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন।
রাত আটটায় মশাল জ্বালিয়ে লালনসন্ধ্যার উদ্বোধন করা হয়। সৈকত ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকেরা লালনের গান উপভোগ করেন।
মারমেইড ইকো বিচ রিসোর্ট কর্তৃপক্ষ বলছে, দেশে-বিদেশি পর্যটক টানতে প্রথমবারের মতো কক্সবাজারে রিসোর্টের নিজস্ব সৈকতে এই লালনসন্ধ্যার আয়োজন করা হয়েছে।
রিসোর্টের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, ‘এখন পর্যটনের ভরমৌসুম। কক্সবাজার ভ্রমণে আসছেন দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাঁদের জন্য বিনোদনের তেমন কিছু এখানে নেই। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে আমাদের এই উদ্যোগ।’