কক্সবাজারে লেখাজোখা কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল ‘লেখাজোখা’ কর্মশালায় কুইজের সঠিক উত্তরদাতা ১০ শিক্ষার্থী । প্রথম আলো
কক্সবাজার সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল ‘লেখাজোখা’ কর্মশালায় কুইজের সঠিক উত্তরদাতা ১০ শিক্ষার্থী । প্রথম আলো

হরলিক্স ও কিশোর আলোর আয়োজনে গতকাল মঙ্গলবার কক্সবাজার সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘লেখাজোখা’ কর্মশালা। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম। কর্মশালায় গল্পের ছলে লেখা ও আঁকার বিভিন্ন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন কক্সবাজার ওপেন আর্ট স্কুলের পরিচালক অরণ্য শর্মা ও কবি-সাংবাদিক বিশ্বজিৎ সেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল।
কর্মশালায় কুইজের সঠিক উত্তরদাতা ১০ শিক্ষার্থীকে কিশোর আলো উপহার দেওয়া হয়।