কক্সবাজারে শিক্ষার্থীদের ৪০০ ফুলগাছ রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ইংরেজি শেখার সংগঠন কক্সবাজার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শহরে ১২ প্রজাতির ৪০০ ফুলের গাছ রোপণ করা হয়েছে। সকাল নয়টায় জেলা স্টেডিয়াম-সংলগ্ন সড়ক ও পার্শ্ববর্তী ঈদগাহ মাঠের চারপাশে এসব গাছ রোপণ করা হয়।