কক্সবাজারে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফসহ বিভিন্ন জায়গায় বৌদ্ধমন্দিরে হামলা ও সংখ্যালঘুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল রোববার সকালে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।পরিষদের যুগ্ম আহ্বায়ক অরূপ বড়ুয়া ওরফে তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সদস্যসচিব অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য নূরুল আবছার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় বড়ুয়া, রাখাইন নেত্রী ডা. মায়েনু প্রমুখ।