কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই অটোরিকশায় ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত ব্যক্তিরা হলেন আইনজীবী হুমায়ুন আহমদ (৩২) এবং তৌহিদুল ইসলাম (৩০)। তাঁদের দুজনের বাড়ি রামু উপজেলার চৌমুহনী এলাকায়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রামু উপজেলার মিজানুর রহমান, শাহাবউদ্দিন ও মফিজুর রহমান। তাঁদের মধ্যে মফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, সকাল ১০টার দিকে রামু থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজার শহরের দিকে আসছিল। লিংক রোড এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বাসের সঙ্গে অটোরিকশাটির মখোমুখি সংঘর্ষ হয়।