কক্সবাজারে সাংবাদিকদের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা পরিষদ সম্মেলনকক্ষে গতকাল শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ মোশতাক আহমদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, সাংবাদিক জি এম আশেক উল্লাহ, ইকরাম চৌধুরী, আইরিন আকতার প্রমুখ।
কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা, নৈতিকতা ও অনুসরণীয় বিষয় এবং প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকতার নীতিমালা ও সংবাদমাধ্যমের নীতিমালা অনুসরণ বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া।