কক্সবাজারে সাংবাদিকের মুক্তি চেয়ে তাঁর স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরটিভির জেলা প্রতিনিধি এস এম জাফরের মুক্তি চেয়েছেন তাঁর স্ত্রী আছমা উল নাজমা। এই দাবিতে তিনি গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে আছমা দাবি করেন, গত ২৯ সেপ্টেম্বর রাতে ধর্মান্ধ গোষ্ঠী রামুর ১২টি বৌদ্ধমন্দিরে হামলা চালায়। অন্য সংবাদকর্মীর মতো এস এম জাফরও সেদিন সংবাদ সংগ্রহ করে টেলিভিশনে প্রতিবেদন পাঠান। কিন্তু গত ১৩ অক্টোবর রামু থানার পুলিশ বৌদ্ধবিহার ও পল্লীর সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে। তিনি এসব ঘটনার সঙ্গে সামন্যতমও জড়িত নন। অথচ তাঁকে প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দিজীবন কাটাতে হচ্ছে।আছমা বলেন, স্বামী কারাগারে বন্দী থাকায় তাঁকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মামলা-মোকদ্দমা নিয়ে থানা-আদালত করার পাশাপাশি ঘরও সামলাতে হচ্ছে তাঁকে। তিনি জাফরের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বলেন, রামুর লালচিং মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে জাফরকে গ্রেপ্তার করা হয়।