কক্সবাজারে সাইকেল চালনা প্রতিযোগিতা
কক্সবাজারে গতকাল শুক্রবার ১০০ কিলোমিটারের সাইকেল চালনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশ-বিদেশের ৭০ জন তরুণ-তরুণী এ প্রতিযোগিতায় অংশ নেন।প্রতিযোগিতায় প্রথম হয়েছেন: মোজাম্মেল হক, দ্বিতীয় স্বপন আলম ও তৃতীয় জাপানের রি উ। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ইফাদ গ্রুপ প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।গতকাল সকাল নয়টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মাকসুদুল হাসান খান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রমুখ।কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগীরা কলাতলী মেরিন ড্রাইভ সড়ক ধরে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটোয়ারটেক হয়ে বাহারছড়াবাজারে যায়। এরপর তাঁরা সেখান থেকে আবার কক্সবাজারের দিকে যাত্রা করেন।কক্সবাজার থেকে বাহারছড়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার।