কক্সবাজারে সার্ফিং প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল সোমবার শুরু হয়েছে দুই দিনের জাতীয় সার্ফিং প্রতিযোগিতা।
সকালে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল বিন আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক সাইফুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া।