কক্সবাজারে সৈকত থেকে আরও সাত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলা থেকে গতকাল শনিবার আরও সাত মুসলিম রোহিঙ্গা নারী-শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৩৮ জন রোহিঙ্গা নারী-শিশুর লাশ উদ্ধার করা হলো।   

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবুল আজাদ প্রথম আলোকে জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার শামলাপুর সমুদ্রসৈকত থেকে দুজন নারী ও দুটি শিশুর লাশ উদ্ধা করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, গতকাল চারজনকে উদ্ধার করা হয়। এ নিয়ে টেকনাফের সমুদ্রসৈকত থেকে মোট ৩৫ রোহিঙ্গা নারী-শিশুর লাশ উদ্ধার হলো। পচন ধরায় জেলা প্রশাসনের উদ্যোগে সব লাশই দাফন করা হয়েছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা ওই নারী-শিশুদের মুসলিম রোহিঙ্গা বলে নিশ্চিত করে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের অনুরোধ জানিয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া জানান, উখিয়া সমুদ্রসৈকতের চোয়াংখালী ও ইমামের ডেইল থেকে গতকাল দুপুরে তিন রোহিঙ্গা শিশুর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। এদের বয়স তিন থেকে পাঁচ বছরের মধ্যে। জেলা প্রশাসনের উদ্যোগে লাশগুলো দাফন করা হয়েছে।