কক্সবাজারে সৈকত রক্ষার অঙ্গীকার করল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণের খারাপ প্রভাব থেকে সমুদ্রসৈকতসহ উপকূল রক্ষার অঙ্গীকার করেছে এক হাজার শিক্ষার্থী। গতকাল শনিবার আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবসে তারা এ অঙ্গীকার করে।বেসরকারি মুঠোফোন কোম্পানি বাংলালিংক ও স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডাং বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত কক্সবাজার সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযান নামের কর্মসূচিতে অংশ নিতে এসে শিক্ষার্থীরা এ অঙ্গীকার করে।এ অঙ্গীকার পালন করতে গিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সমুদ্রসৈকতের তিন কিলোমিটার বালুচর পরিষ্কার করে। বেলা সাড়ে ১১টায় সৈকতের লাবণী পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ। এ সময় বাংলালিংকের জনসংযোগ ও যোগাযোগ বিভাগের নির্বাহী কর্মকর্তা ছালেক শাহরিয়ার, কেওক্রাডাং বাংলাদেশের সমন্বয়ক মুনতাসির মামুন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।