কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় কক্সবাজার-রামু সড়কে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় শশাংক শর্মা (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শশাংক শর্মার বাড়ি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়িতে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাবাজার কাজি অফিসের সামনে সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি নছিমন শশাংককে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাংলাবাজারে শশাংকের দোকান আছে। সেখান থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন।