কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া দরগাহপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন৷
নিহত ব্যক্তিরা হলেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাফর আলম (৫০), একই ইউনিয়নের জোয়ারিয়ানালা গ্রামের শামসুল আলম (৩৪) এবং মাইক্রোবাসের চালক গিয়াস উদ্দিন (৩৩)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাঁদের মধ্যে পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা তিনটার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে৷