কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ বাসস্টেশনসংলগ্ন ঢালার দোয়ার এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী তানজিলা আকতার তানিয়া নিহত হয়েছে। সে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল আটটায় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে গাড়ি দুটি উল্টে যায়। এ সময় বাসটি পাশে থাকা একটি ইজিবাইকের ওপর পড়ে। এতে ইজিবাইকের ভেতরে থাকা তানজিলা গুরুতর আহত হয়। লোকজন তাকে উদ্ধার করে ডুলাহাজারা মালুমঘাটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।