কক্সবাজারে হরতাল বিরোধী কালো পতাকা মিছিল
কক্সবাজার শহরের প্রধান সড়কে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হরতালবিরোধী কালো পতাকা মিছিল করে গণজাগরণ মঞ্চ। মিছিল শেষে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে সমাবেশ করে তারা।সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাবেক সভাপতি তাপস রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক নজিবুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী সত্যপ্রিয় চৌধুরী, মোহামঞ্চদ হোসেন, করিম উল্লাহ, রিদুয়ান আলী, দীপক শর্মা, ওয়াহিদ মুরাদ, ফাতেমা আকতার, শহীদুল্লাহ, রুনা আকতার, ইসমত আরা, সৌরভ দেব প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমদের মুক্তির দাবিতে কক্সবাজারে গতকাল সকাল-সন্ধ্যার হরতাল আহ্বান করলেও নেতা-কর্মীরা মাঠে নেই। হরতাল দিলেও শহরের দোকানপাট খোলা ছিল। স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করেছে। হরতাল ও আন্দোলনের নামে তাঁরা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে দেবেন না বলে জানান।সমাবেশ শেষে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।