কক্সবাজারে হলো ইউনিট্রেন্ডের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ইউনি-রিসোর্ট হোটেলের কনফারেন্স রুমে সমপ্রতি দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ড লিমিটেডের বার্ষিক পর্যালোচনা সভা-২০১১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ক্রিয়েটিভ চিফ মুনির আহমেদ খান। তিনি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সৃজনশীলতা এবং দক্ষতার মাধ্যমে যেকোনো সংকটের উত্তরণ ঘটিয়ে দৃপ্ত চলার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আহমেদ বলেন, আমরা অতীতের মতো একইভাবে আমাদের উজ্জ্বল বৈশিষ্ট্যে আলোকিত করে যেতে চাই বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পকে। অনুষ্ঠানের বিশেষ পর্বে ছিল অতিথি বক্তা সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহমুদ সাত্তারের প্রাঞ্জল বক্তৃতা। পর্যালোচনা সভায় প্রতিষ্ঠানের গত বছরের সার্বিক অবস্থা তুলে ধরে বিভিন্ন বিভাগের প্রধানেরা তাঁদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ ছাড়াও ছিল উন্মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।