কক্সবাজারে ১১০টি অবৈধ যানবাহন জব্দ, ৪৭ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর যানজটমুক্ত করতে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করেছে। গত দুই দিনে শহরের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ১১০টি অবৈধ যানবাহন জব্দ করা হয়েছে। জব্দ যানবাহনের মালিকের বিরুদ্ধে সদর মডেল থানায় ৪৭টি মামলা করা হয়েছে। জেলার পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, পর্যটন শহরের একমাত্র প্রধান সড়কে চলাচল করছে পাঁচ হাজারের বেশি ব্যাটারিচালিত লাইসেন্সবিহীন টমটম গাড়ি। এ ছাড়া অবৈধভাবে চলছে আরও কয়েক হাজার যানবাহন। এতে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। ভ্রমণে আসা পর্যটকেরা হয়রানির শিকার হচ্ছে। তিনি বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।