কক্সবাজারে ১২৪ একর পাহাড়ি ভূমি উদ্ধারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী পাহাড়ে বন বিভাগের মালিকানাধীন ১২৪ একর ভূমি দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ।পরিষদের একটি দল গতকাল রোববার দুপুরে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পরিষদের সভাপতি দীপক শর্মা ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, সেখানে গাছপালা ও পাহাড় কেটে অসংখ্য বসতবাড়ি তৈরি করতে দেখা গেছে। জরুরি ভিত্তিতে ওই সব বনভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না হলে আশপাশের আরও বিপুল পরিমাণ পাহাড়ি জমি বেদখলে চলে যাবে।