কক্সবাজারে ২ কেজি হেরোইন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় দুই কেজি পরিমাণ হেরোইন উদ্ধার করেছেন। এ সময় হেরোইন পাচারে জড়িত থাকার অভিযোগে মো. ইব্রাহিম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ফেনীর ফাজিলপুরে। বিকেলে তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়।কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মেজর এম এ রাকিব প্রথম আলোকে বলেন, গোপন খবরের ভিত্তিতে স্টার লাইনের ওই বাসটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে এক কেজি ৮৬০ গ্রাম হেরোইনসহ ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় ৩৭ লাখ ২০ হাজার টাকা।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।