কক্সবাজারে ২৪ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন থেকে ডাকাতি, হত্যা, অস্ত্রসহ ২৪ মামলার পলাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের তোতকখালী বটগাছতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর নাম মো. কলিম উল্লাহ ওরফে ব্লেড কলি (২৮)। তাঁর কাছ থেকে দেশি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৪টি কার্তুজ ও ১০টি বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৪টি মামলায় কলিম উল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর বাড়ি উপজেলার পিএমখালী ইউনিয়নে। তাঁর বাবা প্রয়াত কবির আহমদ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় কলিম উল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।