কক্সবাজারে ২৫০ মণ্ডপে দুর্গোৎসব চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজারে ২৫০টি মণ্ডপে দুর্গোৎসব চলছে।
১৪ অক্টোবর দুপুরে সব প্রতিমা সমুদ্রসৈকতে বিসর্জন দেওয়া হবে। নিরাপদ পূজা ও বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন করতে কড়া নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে শহরের সরস্বতীবাড়ি মন্দিরে গিয়ে দেখা গেছে, সনাতন ধর্মাবলম্বীরা সারিবদ্ধভাবে মণ্ডপে ঢুকে পূজা অর্চনা করছেন। শহরের কালীবাড়ি, ঘোনারপাড়া কৃষ্ণাধাম মন্দির ঘুরেও একই দৃশ্য নজরে পড়ে।