কক্সবাজারে ৩০ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তের বালুখালী, ঘুমধুম ও তুমব্রু এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৩০ রোহিঙ্গাকে আটক করেছেন।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে আটক রোহিঙ্গাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তিনি জানান, গত নয় দিনে আরও ১৫৭ জন রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠানো হয়েছে।