কক্সবাজারে ৩৫০ ইয়াবাসহ পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের লিংক রোড এলাকা থেকে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় গোয়েন্দা পুলিশ ৩৫০টি ইয়াবা বড়িসহ আবদুস সালামকে (১৮) গ্রেপ্তার করেছে। তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার দিল মোহাম্মদের ছেলে। রাতে তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুস সালাম টেকনাফ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার আসেন। এবং বিকেলে লিংক রোড থেকে ঢাকার উদ্দেশে গাড়িতে ওঠার সময় ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।