কক্সবাজারে ৪ ইউপির জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
কক্সবাজার সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঝিলংজা, খুরুশকুল, পিএমখালী ও ভারুয়াখালী ইউপির চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আলী হোসেন।
অন্যদিকে চার ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।
শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ এফ এম আলাউদ্দিন খান।
গত ২৭ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী টিপু সুলতান ও খুরুশকুল ইউনিয়নে জসিম উদ্দিন, পিএমখালীতে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম ও ভারুয়াখালীতে বিএনপির প্রার্থী শফিকুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মো. আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ।