কক্সবাজারে ৪৯ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মিয়ানমারের ৪৯ রোহিঙ্গাকে আটক করেন।কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, গতকাল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৯ রোহিঙ্গাকে আটক করেন। বিকেলে পুনরায় তাদের মিয়ানমারে ফেরত পাঠান। একইভাবে টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা উপজেলার শাহপরীর দ্বীপ ও নীলা এলাকায় অভিযান চালিয়ে আটক করেন আরও ২০ রোহিঙ্গাকে।